back to top

গ্রুপবীমা দাবীর দুই লক্ষ টাকা পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ

109
bankbima.net

 

নিউজ ডেস্ক : গ্লোবাল হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির গ্রুপ বীমা দাবীর দুই লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ। বৃহস্পতিবার (৭ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে এই বীমা দাবী পরিশোধ করে জেনিথ ইসলামী লাইফ।

 

গ্লোবাল হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য মরহুম কচি আহমেদ এর মৃত্যুতে গ্রুপ বীমা দাবীর দুই লক্ষ টাকার চেক আজ সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী পরিচালক মির্জা আবদুল কাদের এর নিকট হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

 

এসময় আরো উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন প্রশাসন) মোঃ নিজাম উদ্দিন।